• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ দুপুর ০২:২৮:১৪ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে চোরাই কাঠ জব্দ

৭ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৫২:৫৮

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে চোরাই কাঠ জব্দ

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ি মাটিরাঙ্গায় বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে।

৭ জানুয়ারি বুধবার দুপুরের দিকে মাটিরাঙ্গা পৌরসভার গাজীনগর এলাকা থেকে এসব অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়।

দুপুরের দিকে মাটিরাঙ্গা জোন সদর থেকে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. ইমরান এর নেতৃত্বে একটি সি-টাইপ টহল দল মাটিরাঙ্গা পৌরসভার গাজীনগর বটতলী নামক এলাকা থেকে মালিকবিহীন ২৮ টুকরা (৫০.০৬ ঘনফুট) অবৈধ সেগুন ও অন্যান্য কাঠ জব্দ করে।

আরও পড়ুন

দেশের যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মাসুদ খান বলেন, ‘জব্দ কাঠ মাটিরাঙ্গা বন বিভাগে হস্তান্তর করা হয়েছে। মাটিরাঙ্গা এলাকায় অবৈধ মালামাল ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






বৃষ্টিতে ভাসছে গাজার শরণার্থী শিবির
বৃষ্টিতে ভাসছে গাজার শরণার্থী শিবির
৯ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৩৭:৪৩




আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি
আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি
৯ নভেম্বর ২০২৬ সকাল ১১:২৬:৫৫