আন্তর্জাতিক ডেস্ক: দীপাবলি উপলক্ষ্যে ব্যাপক আতশবাজি পোড়ানোর পর বিষাক্ত ধোঁয়ায় ছেয়ে গেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। তবে সব ধরনের আতশবাজি পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
৯ নভেম্বর সোমবার থেকে রাজধানীতে সব ধরনের আতশবাজি পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। এর আগে রোববার সকালে শহরের বিভিন্ন এলাকার বাতাসের মান নেমে গেছে অত্যন্ত খারাপ পর্যায়ে।
সংবাদমাধ্যম দ্য উইকের তথ্য অনুযায়ী, জাহাঙ্গীরপুরি, পাঞ্জাবিবাগ ও আর কে পুরমে বায়ুর মান সবচেয়ে খারাপ। এসব এলাকায় বায়ুর গুণগত মান সূচক বা একিউআই ৪০০ ছাড়িয়েছে। এর মধ্যে জাহাঙ্গীরপুরিতে একিউআই পৌঁছেছে ৪৫০-এ।
ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের মানদণ্ড অনুযায়ী, একিউআই ৪০১ থেকে ৫০০-এর মধ্যে থাকলে বাতাসের মানকে অত্যন্ত খারাপ হিসেবে বিবেচনা করা হয়। এমন পরিস্থিতিতে আগামী দুই দিন দিল্লির বায়ুর মান খারাপ থাকতে পারে বলে সতর্ক করেছে এয়ার কোয়ালিটি আর্লি ওয়ার্নিং সিস্টেম। দিল্লিতে ৭ ও ৮ নভেম্বর শুধু সবুজ আতশবাজি পোড়ানোর অনুমতি দিয়েছিল সুপ্রিম কোর্ট।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available