• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ দুপুর ০২:৩৪:০৬ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

নেপালে বাংলাদেশ রাষ্ট্রদূতের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

৯ নভেম্বর ২০২৬ দুপুর ০২:২৫:৪১

নেপালে বাংলাদেশ রাষ্ট্রদূতের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

ডেস্ক রিপোর্ট: নেপালের রাজধানী কাঠমান্ডুতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বাংলাদেশ দূতাবাস।

এ উপলক্ষে শনিবার দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ১০০ জন অতিথি অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে দূতাবাস প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দূতাবাসের অডিটোরিয়ামে বাংলাদেশ ও নেপালের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল আয়োজন শুরু হয়। এ সময় দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করা হয়। পাশাপাশি ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য তুলে ধরে দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

আরও পড়ুন

শেখ হাসিনা স্টান্টবাজি করছেন, তিনি আর ফিরবেন না: চিফ প্রসিকিউটর

আলোচনা পর্বে বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনা, জাতি গঠনে এর ভূমিকা এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দিবসটির গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বহুদলীয় গণতন্ত্র, বাক্‌স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা স্মরণ করেন।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমান। তিনি ৭ নভেম্বরকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে উল্লেখ করেন।

রাষ্ট্রদূত বলেন, ১৯৭৫ সালের এই দিনে সৈনিক ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন। পরবর্তী সময়ে দেশের গভীর সংকট থেকে উত্তরণের দায়িত্ব তাঁর ওপর অর্পিত হয়। তাঁর নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠার পথ সুগম হয়।

আরও পড়ুন

জাতীয় অর্থোপেডিক হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

শফিকুর রহমান বলেন, উৎপাদনমুখী রাজনীতির প্রবর্তন, জাতীয় নীতিনির্ধারণে বাংলাদেশি জাতীয়তাবাদের অন্তর্ভুক্তি এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের স্বার্থ তুলে ধরার ক্ষেত্রে জিয়াউর রহমানের অবদান গুরুত্বপূর্ণ। তাঁর হাত ধরেই ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তি তৈরি হয় বলেও তিনি উল্লেখ করেন।

রাষ্ট্রদূত জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রবাসী বাংলাদেশিদের জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করা, অবকাঠামো নির্মাণ, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দেশের সামগ্রিক উন্নয়নে সরকারের প্রচেষ্টায় সহযোগিতা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে নেপালে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নেপালের বিশিষ্ট ব্যবসায়ী, সার্ক, আইসিমোডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং নেপালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি এবং বাংলাদেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






বৃষ্টিতে ভাসছে গাজার শরণার্থী শিবির
বৃষ্টিতে ভাসছে গাজার শরণার্থী শিবির
৯ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৩৭:৪৩




আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি
আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি
৯ নভেম্বর ২০২৬ সকাল ১১:২৬:৫৫