• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ সকাল ১১:০৯:৪০ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

দেশের যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

৯ নভেম্বর ২০২৬ সকাল ১০:৪৮:১৫

দেশের যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: জরুরি রক্ষণাবেক্ষণ ও গ্রিডের আশপাশের গাছের ডালপালা ছাঁটাইকাজের জন্য আজ সোমবার নাটোরের বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘ ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের আওতাধীন ১ ও ৪ নম্বর ফিডারে আজ সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিদ্যুৎ সঞ্চালন সম্পূর্ণ স্থগিত রাখা হবে।

এই রক্ষণাবেক্ষণ কাজের ফলে উপজেলার মশিন্দা, বেলগাছি, দোগাছি, কদিমচিলান, মুকিমপুর এবং কাঁঠালবাড়িয়া এলাকাসহ আশপাশের বেশ কিছু অঞ্চলে বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন থাকবে। এর ফলে ওইসব এলাকার গ্রাহকদের দিনভর কিছুটা ভোগান্তিতে পড়তে হতে পারে।

আরও পড়ুন

যত আকামকুকাম তার নাম হচ্ছে জামায়াতে ইসলাম: হারুন

পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, নির্ধারিত মেরামত কাজের অগ্রগতির ওপর ভিত্তি করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার সময়সীমায় সামান্য তারতম্য হতে পারে। নির্ধারিত কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট লাইনগুলো সচল করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

জরুরি এই কাজের কারণে গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




টিভিতে আজকের খেলা (৯ নভেম্বর)
টিভিতে আজকের খেলা (৯ নভেম্বর)
৯ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৪৬:০১