অনলাইন ডেস্ক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্টের জন্য আবেদন করার ঘটনাকে নির্লজ্জতার চরম উদাহরণ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
৯ নভেম্বর (সোমবার) দুপুরে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে 'জিয়া পরিষদ' আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘হাজার হাজার মানুষকে নৃশংসভাবে হত্যা করে বিদেশে পালিয়ে গিয়েও শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন এবং নতুন করে দেশে অরাজকতা সৃষ্টির রাজনীতিতে মেতে উঠেছেন। অথচ এত বড় অপরাধের পরও তার ভেতরে ন্যূনতম কোনো অনুশোচনা নেই।’
সাবেক এই প্রধানমন্ত্রীর কঠোর সমালোচনা করে বিএনপি নেতা রিজভী বলেন, ‘বিলেতে গিয়ে এখন কয়েকজন রাজনৈতিক নেতার কাছ থেকে নিজের চারিত্রিক সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করছেন শেখ হাসিনা, যাতে ফাঁসির হাত থেকে বাঁচতে পারেন।’
হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেন, ‘আবু সাঈদ ও মুগ্ধের মতো দেড় হাজারেরও বেশি শহীদের বাবা-মা এবং স্বজনেরা আজ শেখ হাসিনাকে ফাঁসির কাষ্ঠে ঝুলতে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।’
এটিভি/আরএম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available