• ঢাকা
  • |
  • শুক্রবার ৯ই শ্রাবণ ১৪৩৩ সকাল ১১:২০:৪৩ (24-Jul-2026)
  • - ৩৩° সে:

সেনবাগে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

২৪ জুলাই ২০২৬ সকাল ১০:১৬:৫৭

সেনবাগে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. আল আমিন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ২৩ জুলাই বৃহস্পতিবার রাত ৯টার দিকে সেনবাগ-সোনাইমুড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল আমিন উপজেলার ১ নম্বর ছাতারপাইয়া ইউনিয়নের পশ্চিম-দক্ষিণপাড়া গ্রামের রশিদ ব্যাপারী বাড়ির আব্বাস ক্বারির ছেলে। তিনি স্থানীয় চিকিৎসক ডা. মমিনের ছোট ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে করে সোনাইমুড়ী থেকে নিজ বাড়িতে ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে সেনবাগ থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ জানায়, ঘটনাটি সম্পর্কে তারা তখনও আনুষ্ঠানিকভাবে অবগত ছিলেন না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us