• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০১:৫২:০৮ (26-May-2026)
  • - ৩৩° সে:
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

ডেস্ক রিপোর্ট: বগুড়া শহরের বনানী এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও দুই বছর বয়সী কন্যা নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী গুরুতর আহত হয়েছেন।২৫ মে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।দেশ রূপান্তরের প্রতিবেদন থেকে জানা যায়, নিহতরা হলেন আনিছুর রহমান এবং তাঁর কন্যা পুষ্প। একই ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী আয়েশা বেগম। তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বগুড়া ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রংপুরে একটি বেসরকারি সংস্থা ব্র্যাকে কর্মরত আনিছুর রহমান ঈদের ছুটিতে স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি পাবনায় যাচ্ছিলেন। পথে শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় পৌঁছালে একটি ট্রাকের ধাক্কায় তারা সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই বাবা ও মেয়ের মৃত্যু হয় এবং স্ত্রী আহত হন।খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আহত নারীকে হাসপাতালে পাঠায়।