• ঢাকা
  • |
  • শুক্রবার ৯ই শ্রাবণ ১৪৩৩ সকাল ০৯:১৬:৫৩ (24-Jul-2026)
  • - ৩৩° সে:

তীব্র আন্দোলনের মুখে শিক্ষা সচিবকে সরিয়ে দিল মোদি সরকার

২৪ জুলাই ২০২৬ সকাল ০৮:২৭:০০

তীব্র আন্দোলনের মুখে শিক্ষা সচিবকে সরিয়ে দিল মোদি সরকার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় সরকার প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে শিক্ষা সচিব বিনীত যোশিকে তার পদ থেকে সরিয়ে পঞ্চায়েত বিষয়ক মন্ত্রণালয়ে বদলি করেছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন নরেশ পাল গঙ্গোয়ার, যিনি এর আগে কেন্দ্রীয় সরকারের মৎস্য, প্রাণিসম্পদ ও দুগ্ধ উৎপাদন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ২৩ জুলাই বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের জারি করা এক আদেশে এই রদবদল কার্যকর করা হয়।

এদিকে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে দিল্লির যন্তর মন্তরে চলমান শিক্ষার্থীদের আন্দোলনে এই প্রশাসনিক পরিবর্তনের কোনো তাৎক্ষণিক প্রভাব পড়েনি। বিক্ষোভকারীরা আগের মতোই অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

অন্যদিকে, একই দিন রাতে ২৬ দিনের অনশন ভেঙেছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। সরকারের সঙ্গে আলোচনার পর এবং আন্দোলন ঘিরে সম্ভাব্য সহিংসতা এড়ানোর কথা উল্লেখ করে তিনি গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে অনশন শেষ করেন।

ভারতে চলমান নিট (NEET) পরীক্ষা-সংক্রান্ত অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরে দেশজুড়ে বিক্ষোভ চলছে। এ ঘটনাকে ঘিরে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন সিদ্ধান্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us