• ঢাকা
  • |
  • শুক্রবার ৯ই শ্রাবণ ১৪৩৩ সকাল ০৯:২৯:৩৬ (24-Jul-2026)
  • - ৩৩° সে:

আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর বিএনপি নেতাকে বহিষ্কার

২৪ জুলাই ২০২৬ সকাল ০৮:৩৮:০৫

আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর বিএনপি নেতাকে বহিষ্কার

ডেস্ক রিপোর্ট: সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুর রহমানকে দল থেকে বহিষ্কার করেছে ফরিদপুর জেলা বিএনপি।

২৩ জুলাই বৃহস্পতিবার রাতে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা এবং সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির বরাতে কালবেলার প্রতিবেদন থেকে জানা যায়, নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় মো. ওবায়দুর রহমানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর সঙ্গে ওবায়দুর রহমানের প্রায় ৫ মিনিট ৩৭ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে ওবায়দুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি সাংগঠনিকভাবে পর্যালোচনা করা হয়। অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর জেলা বিএনপির সভায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কারের সিদ্ধান্তের পর নিজের ফেসবুক আইডিতে আদেশপত্রের একটি কপি প্রকাশ করে এ কে এম কিবরিয়া স্বপন লেখেন, ‘কোনো ব্যক্তির অপরাধের দায় দল নেবে না।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us