• ঢাকা
  • |
  • বুধবার ১৬ই বৈশাখ ১৪৩৩ সকাল ০৬:৫৫:১৮ (29-Apr-2026)
  • - ৩৩° সে:
চাঁপাইনবাবগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চাঁপাইনবাবগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর-ঘোড়াস্ট্যান্ড এলাকায় বাসের ধাক্কায় তানভীর আহমেদ নামে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে।২ এপ্রিল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মো. নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।নিহত তানভীর আহমেদ সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের জামাদারপাড়ার তরিকুল ইসলামের ছেলে।ওসি বলেন, রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে শিবগঞ্জগামী দেশ ট্রাভেলসের একটি বাস তানভীরের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ সয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তানভীর আহমেদকে মৃত ঘোষণা করেন।দুর্ঘটনার পর ঘটনাস্থলে বাস রেখে পালিয়ে যান চালক ও চালকের সহকারী। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করে পুলিশ।এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলেও জানান ওসি।