• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে ভাদ্র ১৪৩৩ সকাল ১০:১৩:৩৫ (12-Sep-2026)
  • - ৩৩° সে:

টানা দুই দফা বৃদ্ধির পর কমল স্বর্ণের দাম

২৪ জুলাই ২০২৬ সকাল ১১:১৬:৪৯

টানা দুই দফা বৃদ্ধির পর কমল স্বর্ণের দাম

ডেস্ক রিপোর্ট: টানা দুই দফা মূল্যবৃদ্ধির পর দেশের বাজারে কমানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে। ২৪ জুলাই শুক্রবার সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে স্বর্ণ ও রুপার অলংকারের নতুন মূল্য নির্ধারণ করা হয়।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।

এ ছাড়া, ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা, সনাতন পদ্ধতির স্বর্ণ: প্রতি ভরি ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন নির্ধারিত মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে বিক্রয় মূল্যের বাইরে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের নকশা ও কারুকাজ অনুযায়ী নির্ধারিত মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সবার আগে জাপানে বাংলাদেশ নারী ফুটবল দল
সবার আগে জাপানে বাংলাদেশ নারী ফুটবল দল
১২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৫৭:৪২


মাদক সরবরাহকারীর মোটরসাইকেলে আগুন দিল জনতা
মাদক সরবরাহকারীর মোটরসাইকেলে আগুন দিল জনতা
১২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:২৭:০১




দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
১২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:১৫:২৩