• ঢাকা
  • |
  • বুধবার ১লা বৈশাখ ১৪৩৩ রাত ০২:৪২:০২ (15-Apr-2026)
  • - ৩৩° সে:
রাজধানীর রানাভোলায় বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর রানাভোলায় বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার তুরাগে রানাভোলা এলাকায় একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।৯ এপ্রিল বুধবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে স্থানীয় আব্দুর রহমান হাই স্কুলের পাশে অবস্থিত বস্তিটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পাঁচটি ইউনিট পাঠানো হয় এবং তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। সেইসঙ্গে হতাহত হওয়ারও কোনো খবর পাওয়া যায়নি এখন পর্যন্ত।