• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩১শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:৩২:২৫ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

কচুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি ও ৩ মাদকসেবী গ্রেফতার

২৪ এপ্রিল ২০২৫ বিকাল ০৫:৩২:১২

কচুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি ও ৩ মাদকসেবী গ্রেফতার

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের কচুয়া উপজেলায় অভিযান চালিয়ে ৬৪ পিস ইয়াবাসহ নিশি আক্তার আঞ্জুমা (২৫) নামে এক নারী মাদক কারবারি ও ৩ মাদক সেবনকারীকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ।

২৩ এপ্রিল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া মডেল মসজিদের পিছনে তাদের‌ গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো কড়াইয়া মডেল মসজিদের পশ্চিম পার্শ্বে হানিফের বাসার ভাড়াটিয়া, রফিক খানের মেয়ে মাদক সম্রাজ্ঞী নিশি আক্তার আঞ্জুমা (২৩) কড়াইয়া পাল বাড়ির কাঞ্চন পালের ছেলে পিযুষ পাল (২৪), একই গ্রামের সুরুজ মিয়ার ছেলেহাবিব হোসেন (২৯), লুন্তি গ্রামের তালুকদার বাড়ির হারুনুর রশিদ ছেলে কবির হোসেন (৩২)।

কচুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) জানান, দীর্ঘদিন ধরেই নিশি আক্তার মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল। এ ঘটনায় কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শচীনের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন টেলর
শচীনের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন টেলর
১৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩৪:৩২



হাম উপসর্গে আরও ৬ শিশুর প্রাণহানি
হাম উপসর্গে আরও ৬ শিশুর প্রাণহানি
১৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১২:১৪



৮ অক্টোবর থেকে ইলিশ ধরা-কেনাবেচায় নিষেধাজ্ঞা
৮ অক্টোবর থেকে ইলিশ ধরা-কেনাবেচায় নিষেধাজ্ঞা
১৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২৪:০৮