• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৫:৫৭ (30-Oct-2026)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুরে ব্যবসায়ীর ফসলি জমির মাটি লুট, বাধা দেয়ায় প্রাণনাশের হুমকি

৩ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৪:৩৩:৫৯

লক্ষ্মীপুরে ব্যবসায়ীর ফসলি জমির মাটি লুট, বাধা দেয়ায় প্রাণনাশের হুমকি

জুনায়েদ আহম্মেদ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে আলাউদ্দিন নামে এক ব্যবসায়ীর ফসলি জমির মাটি জোর করে উত্তোলন করে বিক্রির অভিযোগ উঠেছে। এসময় বাধা দিতে গেলে ওই ব্যবসায়ী ও তার পরিবারকে প্রাণনাশের হুমকিও প্রদান করে স্থানীয় সন্ত্রাসীরা।

এঘটনায় ভুক্তভোগীর স্ত্রী রুবি আক্তার বাদী হয়ে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ৩ ফেব্রুয়ারি সোমবার দুপুরে ভুক্তভোগীর স্ত্রী রুবি আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নের অলি ব্রিক ফিল্ডের পাশে ভুক্তভোগীর নিজস্ব আবাদি জমিতে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন- পূর্ব দিঘলী গ্রামের নেছার ব্যাপারীর ছেলে ইউসুফ, দক্ষিণ রমাপুর গ্রামের শাহজাহানের ছেলে রহিম ও করিম। তারা সবাই একই ইউনিয়নের বাসিন্দা।

আরও পড়ুন

রংপুরে মেয়াদোত্তীর্ণ মাছের খাদ্য জব্দ, দুই ফিড ব্যবসায়ীকে জরিমানা

ভুক্তভোগী আলাউদ্দিন, তাঁর স্ত্রী রুবি ও স্থানীয়রা জানান, অভিযুক্তরা দলবদ্ধ হয়ে আলাউদ্দিনের ক্রয়কৃত ও দখলীয় ফসলের জমি থেকে অন্যায়ভাবে জোরপূর্বক মাটি কেটে অলি ব্রিকসে বিক্রি শুরু করে। এতে বাধা দিতে গেলে তারা আলাউদ্দিন ও তার পরিবারকে হত্যা করে ফেলবে বলে হুমকি দেয়। এসময় অভিযুক্তরা ভেকু মেশিন দিয়ে রাতে মাটি কেটে ফসলি জমি নষ্ট করে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে ভেকু মেশিনটি অলি ব্রিকসে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা।

অলি ব্রিকসের ম্যানেজার বাবর বলেন, তারা টাকা দিয়ে মাটি কিনেন। কে কোন জায়গা থেকে মাটি বিক্রি করলো তা দেখার সুযোগ আমাদের নেই। তবে অভিযোগ পাওয়ায় তারা আর বিরোধীয় কোনো জমির মাটি কিনবেন না বলেও জানায়।

এবিষয়ে জানতে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তাদেরকে পাওয়া যায়নি।

আরও পড়ুন

বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা বলেন, ফসলি জমির মাটি বিক্রির অভিযোগ গুরুত্বের সাথে দেখার জন্য ও মাটি কাটা বন্ধের জন্য অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে উদ্যোগ নেয়ার জন্য বলা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে ১৪৪ ধারা জারি
কক্সবাজারে ১৪৪ ধারা জারি
৩০ অক্টোবর ২০২৬ রাত ০৯:৪৫:২৯





ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:২৬


রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৩০


কফির নিমন্ত্রণ, বিল দিলেই সঙ্গ দেবেন জয়া
কফির নিমন্ত্রণ, বিল দিলেই সঙ্গ দেবেন জয়া
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪০:০৬