• ঢাকা
  • |
  • শনিবার ১৯শে বৈশাখ ১৪৩৩ রাত ০৮:১৮:৪৯ (02-May-2026)
  • - ৩৩° সে:
একুশে টিভির সংবাদ উপস্থাপককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

একুশে টিভির সংবাদ উপস্থাপককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: একুশে টেলিভিশনের সংবাদ উপস্থাপক নুরুজ্জামান দিপুকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সুমন নামের এক ব্যক্তির বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।রাজধানীর ভাটারা থানায় ১ এপ্রিল বুধবার দায়েরকৃত জিডির নম্বর ১২৮। ভাটারা থানার এএসআই সুমন মিয়াকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দায়িত্ব দেওয়া হয়েছে।জিডিতে দিপু উল্লেখ করেন, গত ১ এপ্রিল রাত আড়াইটার সময় তিনি অফিস শেষ করে সাঈদনগর বাসায় ফিরছিলেন। সাঈদনগর বি-ব্লক, মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় পৌঁছালে সুমন তাকে ‘এনসিপি নেতা’ বলে চিল্লাচিল্লি করতে শুরু করে। দিপু কারণ জানতে চাইলে সুমন তাকে প্রাণনাশের হুমকি দেন, মোটরসাইকেলসহ আগুন দিয়ে পোড়ানোর ভয় দেখান এবং জানান যে, তাকে ওই এলাকায় থাকতে দেওয়া হবে না। দিপু জানান, তিনি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নন এবং যেকোনো সময় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন।ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, জিডি অনুযায়ী দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।