• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:৩৭:৪২ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

২৯ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৪৪:৪৪

বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

নাটোর প্রতিনিধি: হাত ধোয়ার নায়ক হোন প্রতিপাদ্যে নাটোরের বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের জাহাঙ্গীর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. সৈকত হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেহানা পারভীন, পাট কর্মকর্তা আব্দুল মমিন, রিসার্চ সেন্টারের ইন্সট্রাক্টর আনারুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহাবুর রহমান ও বন কর্মকর্তা নসরত জামান। 

আরও পড়ুন

জামালপুরে মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড

এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা সভায় ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রোগ প্রতিরোধে নিয়মিত ও সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়। হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে সংক্রামক রোগের ঝুঁকি কমানো এবং সুস্থ জীবনযাপন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ঢাকার পথে প্রধানমন্ত্রী
ঢাকার পথে প্রধানমন্ত্রী
২৯ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৫৯:৫০


বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
২৯ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৪৪:৪৪



জামালপুরে মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড
জামালপুরে মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড
২৯ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:০৩:১০