• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৩:৫০:২৭ (28-Nov-2026)
  • - ৩৩° সে:

লালমনিরহাটে ২ অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

১ আগস্ট ২০২৪ সকাল ১১:১৮:৫৫

লালমনিরহাটে ২ অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আব্দুল আজিজ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন।

৩১ জুলাই বুধবার বিকেলে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের আদিতমারী সোনালি ব্যাংক সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আজিজ পাটগ্রাম উপজেলার সরকারের হাট মুসলিমপাড়ার বাসিন্দা।

আহতরা হলেন- হাতীবান্ধা উপজেলার দিঘিরহাট এলাকার সামছুল হক (৪০), আদিতমারী উপজেলার বারঘড়িয়া গ্রামের বাসিন্দা ও রংপুর সরকারি সিটি বলেজের শিক্ষার্থী ইসরাত জাহান ইভা (১৮), একই কলেজের শিক্ষার্থী রংপুর সিগারেট কোম্পানি এলাকার লিজা আক্তার (১৮) ও আদিতমারীর সাইদ মিয়া (৫৫)।

আরও পড়ুন

সরিষাবাড়ীতে বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার

পুলিশ জানায়, কাকিনা থেকে যাত্রী নিয়ে আদিতমারী একটি অটোরিকশা আসছিল। অপর দিক লালমনিরহাট থেকে কাকিনা যাচ্ছিল অপর আরেকটি যাত্রীবাহী অটোরিকশা। অটোরিকশা দুটি সোনালি ব্যাংক এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫ জন গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা আব্দুল আজিজকে মৃত ঘোষণা করেন। অপর আহত ৪ জন চিকিৎসাধীন রয়েছেন। আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ অফিসার পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সরিষাবাড়ীতে বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার
সরিষাবাড়ীতে বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার
২৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৯:৩০


সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বেরোবি শিক্ষার্থীর
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বেরোবি শিক্ষার্থীর
২৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩৫:৩৪



প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময় বাড়ল
প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময় বাড়ল
২৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:১৪:৪৬

বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর
বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর
২৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:০৭:১৩