• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০২:৫৬:২০ (28-Nov-2026)
  • - ৩৩° সে:

হানিয়ার পোশাক নিয়ে আপত্তি, শুরু তুমুল বিতর্ক!

২৮ নভেম্বর ২০২৬ দুপুর ০২:৪১:১০

হানিয়ার পোশাক নিয়ে আপত্তি, শুরু তুমুল বিতর্ক!
পাকিস্তানের অভিনেত্রী হানিয়া আমির। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির অভিনয় দিয়ে ভক্তদের মন জয় করলেও এবার আলোচনায় তার নতুন সাজ নিয়ে! একটি বিশেষ অনুষ্ঠানে হাজির হয়ে এমন এক লুকে ধরা দিলেন, যা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা।

কেউ বলছেন, পোশাকের নকশা সেকেলে, কেউ আবার তুলনা করছেন নব্বই দশকের পার্টি লুকের সঙ্গে। কিন্তু হানিয়ার এই সাজ নিয়ে কেন এত সমালোচনা?

পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ ‘জো বাচায় হ্যায় সাঙ্গ সামেট লো’–এর ট্রেলার প্রকাশনা অনুষ্ঠানে অভিনেত্রীর পড়া মভ রঙের গাউন ঘিরেই এই বিতর্কের সূত্রপাত।

আরও পড়ুন

অবশেষে মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন নিলয়!

পোশাকটির গলার অংশ, কাঁধের স্ট্র্যাপ ও কোমরের নিচের দিকে ছিল ফুলের নকশার লেস। এর সঙ্গে মানানসই নেকপিস এবং ছোট চুলের সঙ্গে স্টাইল করা হেয়ারপিসে হাজির হন তিনি। তবে হানিয়ার এই লুক সবার প্রশংসা কুড়াতে পারেনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে একাংশের দাবি, পোশাকটির নকশা কিছুটা সেকেলে মনে হয়েছে। কেউ কেউ এটিকে নব্বই দশকের পার্টির পোশাকের সঙ্গেও তুলনা করেছেন। পোশাকের পাশাপাশি তার হেয়ারস্টাইল ও সামগ্রিক স্টাইলিং নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

পাকিস্তানি অভিনেত্রী ও টেলিভিশন উপস্থাপক মিশি খানও সামাজিক যোগাযোগমাধ্যমে হানিয়ার স্টাইলকে কটাক্ষ করেন এবং তার স্টাইলিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

আরও পড়ুন

ইতালিতে বাঁধনকে হেনস্তার অভিযোগ, পুলিশের জেরায় ৩ বাংলাদেশি!

তবে সমালোচনার মধ্যেও হানিয়ার ভক্তদের একটি অংশ তার পাশে দাঁড়িয়েছেন। তাদের মতে, একটি পোশাকের পছন্দ দিয়ে অভিনেত্রীর জনপ্রিয়তা বা অভিনয় দক্ষতা বিচার করা উচিত নয়।

এদিকে ‘জো বাচায় হ্যায় সাঙ্গ সামেট লো’ সিরিজে উম্মে মরিয়ম চরিত্রে অভিনয় করেছেন হানিয়া আমির। সিরিজটিতে তার সঙ্গে রয়েছেন- ফাওয়াদ খান, মাহিরা খান, আহাদ রাজা মীর, সানাম সাঈদসহ আরও অনেকে। পোশাক নিয়ে বিতর্কের মধ্যেই এখন দর্শকদের নজর সিরিজটির দিকে—  হানিয়ার নতুন চরিত্র ও অভিনয় কেমন হয়, সেটিই এখন দেখার অপেক্ষা।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বড় নিয়োগ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বড় নিয়োগ
২৮ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৩৫:৪৮


অবশেষে মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন নিলয়!
অবশেষে মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন নিলয়!
২৮ নভেম্বর ২০২৬ দুপুর ০১:১৯:২৪