• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৪:০২:২৩ (28-Nov-2026)
  • - ৩৩° সে:

সরিষাবাড়ীতে বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার

২৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৯:৩০

সরিষাবাড়ীতে বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে বাজার ও রেলওয়ে স্টেশন এলাকা থেকে বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

২৮ নভেম্বর শনিবার দুপুরে জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট বাজার ও অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার রেলওয়ে স্টেশন এলাকা থেকে বস্তু দুটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, শনিবার সকালে বাজারের এক পান ব্যবসায়ীর চৌকির নিচে লাল কসটেপে মোড়ানো একটি বোমাসদৃশ বস্তু দেখতে পান তারা। এর গায়ে ‘সাবধান, বিপজ্জনক, দূরে থাকুন’ লেখা ছিল। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে রাখে। এর কিছুক্ষণ পর রেলওয়ে স্টেশনের সামনেও একই ধরনের আরেকটি বস্তু দেখতে পান স্থানীয়রা।

আরও পড়ুন

সাবেক তথ্যমন্ত্রী হাছান মাহমুদের চাচাতো ভাই রাঙামাটিতে গ্রেফতার

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন জানান, উদ্ধার করা বস্তু দুটি ইতোমধ্যে নিষ্ক্রিয় করা হয়েছে। আতঙ্ক ছড়াতে কোনো মহল এসব করছে কী না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সরিষাবাড়ীতে বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার
সরিষাবাড়ীতে বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার
২৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৯:৩০


সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বেরোবি শিক্ষার্থীর
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বেরোবি শিক্ষার্থীর
২৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩৫:৩৪



প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময় বাড়ল
প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময় বাড়ল
২৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:১৪:৪৬

বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর
বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর
২৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:০৭:১৩