আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশের একটি বিদ্যালয়ে বিস্ফোরণে বেশ কয়েকজন শিক্ষার্থী নিহত ও আহত হয়েছে। তবে হতাহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।
২৮ নভেম্বর শনিবার সকালে প্রদেশটির আন্দার সের এলাকায় বিদ্যালয়টিতে এ বিস্ফোরণ ঘটে।
কুনার প্রাদেশিক পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ফরিদ দেহকান বার্তা সংস্থা এপিকে এ তথ্য জানিয়েছেন।
বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার পর তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান শুরু করেছে বলে জানিয়েছেন দেহকান।
পাকিস্তান সীমান্তবর্তী আফগানিস্তানের কুনার প্রদেশে এ ঘটনা ঘটল।
এর আগে গত আগস্টে রাজধানী কাবুলের একটি বিদ্যালয় কমপ্লেক্সে হাতবোমা হামলার ঘটনা ঘটে। এতে ৯ থেকে ১৪ বছর বয়সী ৪০ জনের বেশি শিশু আহত হয়েছিল।
এটিভি/আরএম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available