অনলাইন ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে যেকোনো ধরনের অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হলে তা নস্যাৎ করা হবে। ২৮ নভেম্বর শনিবার দুপুরে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে গোপালগঞ্জের সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোপালগঞ্জের সহিংসতায় পুলিশ নিজেরা আহত হলেও কোনো শ্রমিক ভাই-বোনদের গায়ে হাত দেয়নি। এটা দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। দেশে যেকোনো রকমের অস্থিরতা সৃষ্টির পাঁয়তারাকে নস্যাৎ করে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বদ্ধপরিকর।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় প্রস্তুত থাকে। তাদের কাজই এটা। আমরা ধরেই নিই, সব সময় কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে। এ জন্যই তো পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে।
বিভিন্ন স্থানে শ্রমিকদের কর্মসূচি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, কারও কারও নিজস্ব কর্মসূচি থাকতে পারে। কিন্তু শ্রমিক ভাই-বোনরা অত্যন্ত সন্তুষ্ট। তারা বোর্ডের ন্যূনতম মজুরি ঘোষণাকে স্বাগত জানিয়েছে। কিছু কিছু শ্রমিক নামধারী, তারা শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টির হয়তো পাঁয়তারা করছে। আমার মনে হয়, তারা সফল হবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের ওপারে কে কী করছে, আমরা জানি না। তবে সীমান্তের এপারে আমাদের ভেতরে কেউ কোনো অপতৎপরতা চালাতে পারবে না।
তিনি বলেন, গোপালগঞ্জের সহিংসতায় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর অনেকেই আহত হয়েছেন। এরই মধ্যে অনেকেই চিকিৎসা নিয়েছেন। তবে বেশ কিছুসংখ্যক সদস্যকে আরও কিছুদিন চিকিৎসা নিতে হবে এবং বিশেষায়িত চিকিৎসাও নিতে হবে। তাদের দেখতে এসেছিলাম। তাদের সাহস জুগিয়েছি, প্রশংসা করেছি। তাদের পুলিশ পদকসহ অন্যান্যভাবে পুরস্কৃত করা হবে।
সালাহউদ্দিন আহমদ উল্লেখ করে আরও বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনআস্থা অর্জন করেছে। তারা অত্যন্ত ধৈর্যসহকারে সমস্ত পরিস্থিতি মোকাবিলা করেছে।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available