অনলাইন ডেস্ক: ২৪-এর গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেসবুক লাইভে এসে জীবিত থাকার প্রমাণ দিতে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন।
২৮ নভেম্বর শনিবার ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্টের একটি প্রতিবেদন নিজের ফেসবুকে শেয়ার করে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুকে রাশেদ খান লেখেন, ‘যেহেতু ১ বছর আগের অডিও ব্যবহার করেছে, সেহেতু বুঝতে আর কারো কিছু বাকি থাকে? এখন একমাত্র উপায় ফেসবুক লাইভে এসে বলা...’

দ্য ডিসেন্টের ওই প্রতিবেদনে বলা হয়, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পলাতক শেখ হাসিনার দেশে ফেরার কথিত ঘোষণাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার শারীরিক অবস্থা নিয়ে নানা দাবি ছড়িয়ে পড়েছে। দ্য ডিসেন্ট শেখ হাসিনার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হতে পারেনি।
ডিসেন্ট জানায়, তবে ফেসবুকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিশিয়াল পেজে শেখ হাসিনার সুস্থতার প্রমাণ হিসেবে প্রচার করা একটি অডিও অন্তত এক বছর আগে থেকেই অনলাইনে পাওয়া যাচ্ছে।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available