• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:১০:৪৯ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

ভোটের আগের দিন চেয়ারম্যান প্রার্থী কারাগারে

৮ মে ২০২৪ সকাল ০৮:৩৭:২০

ভোটের আগের দিন চেয়ারম্যান প্রার্থী কারাগারে

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনের ভোটগ্রহণের আগের দিন দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. শামসুল আলম চৌধুরীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।  

Ad

একই মামলায় জামিন পেয়েছেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস ও ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাম মো. নাসির।

Ad
Ad

৭ মে মঙ্গলবার আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ আস সামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

আসামি পক্ষের আইনজীবী শাহিনুর ইসলাম জানান, এই মামলায় সম্প্রতি আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিজ্ঞ আদালত।

গ্রেফতারি পরোয়ানার বিষয়ে জানার পরই আদালতে আত্মসমর্পণ করেন আসামিরা। অমিতাভ বোস ও নাসিরকে জামিন দিয়েছেন আদালত, কিন্তু শামসুল আলম চৌধুরীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৯:১০





ডেঙ্গুতে চলতি বছর তৃতীয় মৃত্যু
ডেঙ্গুতে চলতি বছর তৃতীয় মৃত্যু
২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:১৯:০৩


ফের এলপি গ্যাসের দাম বাড়লো ৫০ টাকা
ফের এলপি গ্যাসের দাম বাড়লো ৫০ টাকা
২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৩:৩১


Follow Us