• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে কার্তিক ১৪৩৩ সকাল ১০:৩৬:১০ (14-Nov-2026)
  • - ৩৩° সে:

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও একটি চালান

১৪ নভেম্বর ২০২৬ সকাল ১০:২২:২৭

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও একটি চালান
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাশিয়া থেকে আনা পারমাণবিক জ্বালানি ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়ামের ষষ্ঠ চালান পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় পৌঁছেছে। জ্বালানিটি কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য আনা হয়েছে।

১৪ নভেম্বর শনিবার সকাল ৬টা ৫ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তায় তিনটি লরিতে করে জ্বালানিবাহী গাড়িবহরটি প্রকল্প এলাকায় প্রবেশ করে।

নাটোর-কুষ্টিয়া-পাবনা মহাসড়ক দিয়ে গাড়িবহরটি উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার দাশুড়িয়া ট্রাফিক মোড় অতিক্রম করে রূপপুর প্রকল্পে পৌঁছায়। এ সময় প্রকল্পে কর্মরত রুশ নাগরিকসহ কর্মকর্তারা গাড়িবহরকে স্বাগত জানান।

আরও পড়ুন

আগামীকাল যেসব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

এর আগে শুক্রবার রাত ১টার দিকে গাড়িবহরটি ঈশ্বরদীর রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। পুরো পথে সেনাবাহিনীর পাশাপাশি এসআরবি, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

ইউরেনিয়ামবাহী গাড়িবহর চলাচলের সময় মহাসড়কে বিশেষ নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়। নিরাপত্তার স্বার্থে শনিবার ভোর ৪টা ৪৫ মিনিট থেকে সকাল ৬টা ১৫ মিনিট পর্যন্ত পাবনা-নাটোর-কুষ্টিয়া মহাসড়কে ছোট-বড় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। জ্বালানি প্রকল্প এলাকায় পৌঁছানোর পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ নিয়ে রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ইউরেনিয়ামের একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য পাঁচটিসহ মোট ছয়টি চালান প্রকল্প এলাকায় পৌঁছাল।

আরও পড়ুন

আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি: রাষ্ট্রপতি

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আসাদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকা থেকে আসা ইউরেনিয়ামবাহী গাড়িগুলো যাতে যানজট ছাড়াই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় পৌঁছাতে পারে, সে জন্য পাবনা জেলা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সড়কে বিশেষ নিরাপত্তাবলয় তৈরি করেছিলেন। সড়কে যানজট এড়াতে সকাল ৪টা ৪৫ মিনিট থেকে ৬টা ১৫ মিনিট পর্যন্ত পাবনা-নাটোর-কুষ্টিয়া মহাসড়কে ছোট-বড় যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। ইউরেনিয়াম পৌঁছানোর পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছিল, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গোতে অতিরিক্ত ৪৮টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি বাংলাদেশে আনার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে মোট নয়টি চালানে এসব পারমাণবিক জ্বালানি আনার কথা রয়েছে।

রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। এর মধ্যে প্রথম ইউনিটে বর্তমানে ‘পাওয়ার স্টার্টআপ স্টেজ-সি’ কার্যক্রম চলছে।

আরও পড়ুন

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু

গত ২৯ অক্টোবর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চেয়ারম্যান প্রথম ইউনিটে স্টেজ-সি কার্যক্রম শুরুর অনুমোদন দেন।

এই পর্যায়ে ধাপে ধাপে রিঅ্যাক্টরের ক্ষমতা বাড়িয়ে কেন্দ্রের বিভিন্ন যন্ত্রপাতি, টারবাইন-জেনারেটর এবং পরিচালন ও নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হবে। এসব পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলে প্রথম ইউনিটের জেনারেটর জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডের সঙ্গে যুক্ত করা হবে। এ প্রক্রিয়াকে বলা হয় ‘সিনক্রোনাইজেশন’।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে নভেম্বর মাসে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্য রয়েছে। তবে এ কার্যক্রম নিয়ন্ত্রক সংস্থার শর্ত ও প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে সম্পন্ন হবে।

আরও পড়ুন

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব: প্রধানমন্ত্রী

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আসামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৬, আহত ২০
আসামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৬, আহত ২০
১৪ নভেম্বর ২০২৬ সকাল ১০:২৯:০৮




বিশ্বের সবচেয়ে দূষিত শহর এখন দিল্লি
বিশ্বের সবচেয়ে দূষিত শহর এখন দিল্লি
১৪ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৪৯:৩৪