• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে কার্তিক ১৪৩৩ সকাল ০৯:১৯:৫০ (14-Nov-2026)
  • - ৩৩° সে:

১০ জনের চেকিয়াকে হারিয়ে টানা পঞ্চম জয় স্পেনের

১৪ নভেম্বর ২০২৬ সকাল ০৯:০৮:৩৫

১০ জনের চেকিয়াকে হারিয়ে টানা পঞ্চম জয় স্পেনের
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: উয়েফা নেশনস লিগে চেকিয়াকে ২-০ গোলে হারিয়েছে স্পেন। টুর্নামেন্টে এটি বিশ্বচ্যাম্পিয়নদের টানা পঞ্চম জয়।

চেকিয়ার মাঠ ইপেট অ্যারেনায় খেলার শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে স্পেন। ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি থেকে আলেক্স বায়েনার গোলে এগিয়ে যায় সফরকারীরা।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও ব্যর্থ হয় চেকিয়া। ৭২ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন স্বাগতিক ডিফেন্ডার লাদিস্লাভ ক্রেইচি। যোগ করা সময়ের শেষ মিনিটে মার্ক পুবিলের গোলে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করে স্পেন।

আরও পড়ুন

মেসিবিহীন প্রথম ম্যাচেই উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা

এই জয়ে ৫ ম্যাচে সবগুলো জিতে ১৫ পয়েন্ট নিয়ে 'এ' লিগের তিন নম্বর গ্রুপের শীর্ষে রয়েছে স্পেন। চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ডও। গ্রুপ পর্বের শেষ ম্যাচে রোববার মুখোমুখি হবে এই দুই দল।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







লন্ডনে পৌঁছেছেন নাহিদ ইসলাম
লন্ডনে পৌঁছেছেন নাহিদ ইসলাম
১৪ নভেম্বর ২০২৬ সকাল ০৮:২২:৫২


বিশ্ব ডায়াবেটিস দিবস আজ
বিশ্ব ডায়াবেটিস দিবস আজ
১৪ নভেম্বর ২০২৬ সকাল ০৮:০৩:০৮