• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে কার্তিক ১৪৩৩ সকাল ০৯:১৯:৫০ (14-Nov-2026)
  • - ৩৩° সে:

ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরু করতে ওয়াশিংটনে মোসাদপ্রধান

১৪ নভেম্বর ২০২৬ সকাল ০৯:১০:০৪

ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরু করতে ওয়াশিংটনে মোসাদপ্রধান
মোসাদের পরিচালক রোমান গোফম্যান। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে ওয়াশিংটনে পৌঁছেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক রোমান গোফম্যান। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফের সঙ্গে বৈঠক করছেন।

ইরানকে ঘিরে চলমান সংঘাতের পরবর্তী পরিস্থিতি এবং সামরিক অভিযান পুনরায় শুরুর সম্ভাবনা নিয়ে এসব আলোচনা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। একই বিষয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওসও প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, মোসাদপ্রধানের এই সফর এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরুর জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে প্রায় পাঁচ ঘণ্টা পর তুলে নেওয়া হলো ফ্লাইট নিষেধাজ্ঞা

সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ওয়াশিংটনে সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফের সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে সাক্ষাৎ করতে ফ্লোরিডার মায়ামিতে যাওয়ার কথা রয়েছে গোফম্যানের।

এদিকে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর বিষয়ে নেতানিয়াহু চাপ দিলেও ট্রাম্প এখন পর্যন্ত সে পথে এগোনোর বিষয়ে অনাগ্রহ দেখিয়েছেন। বরং ইরানের ওপর নৌ অবরোধ ও অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার কৌশলকে প্রাধান্য দিচ্ছে ওয়াশিংটন। পাশাপাশি কূটনৈতিক সমঝোতার সম্ভাবনাও বিবেচনায় রাখা হচ্ছে।

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক ও নিরাপত্তাবিষয়ক তৎপরতা জোরদারের প্রেক্ষাপটে মোসাদপ্রধানের এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে সামরিক অভিযান পুনরায় শুরুর বিষয়ে নেতানিয়াহুর প্রচেষ্টার মধ্যে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে গোফম্যানের বৈঠক বিশেষ তাৎপর্য বহন করছে।

আরও পড়ুন

যোগাযোগব্যবস্থায় ত্রুটি: সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ঘোষণা যুক্তরাষ্ট্রের

তবে বৈঠকে ঠিক কী কী বিষয়ে আলোচনা হয়েছে কিংবা ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না, সে সম্পর্কে বিস্তারিত জানায়নি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলো। মোসাদ, সিআইএ ও হোয়াইট হাউসও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







লন্ডনে পৌঁছেছেন নাহিদ ইসলাম
লন্ডনে পৌঁছেছেন নাহিদ ইসলাম
১৪ নভেম্বর ২০২৬ সকাল ০৮:২২:৫২


বিশ্ব ডায়াবেটিস দিবস আজ
বিশ্ব ডায়াবেটিস দিবস আজ
১৪ নভেম্বর ২০২৬ সকাল ০৮:০৩:০৮