• ঢাকা
  • |
  • সোমবার ২রা চৈত্র ১৪৩২ বিকাল ০৪:৫৪:১৫ (16-Mar-2026)
  • - ৩৩° সে:

সালথায় অবৈধভাবে মাটি কাটায় জরিমানা-মামলা

২ মে ২০২৪ দুপুর ০১:০১:০৫

সালথায় অবৈধভাবে মাটি কাটায় জরিমানা-মামলা

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরের সালথায় অবৈধভাবে বনাঞ্চলের মাটি ও ফসলি জমির মাটি কাটার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে একজনকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

একইসাথে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে দুইজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছে ভ্রাম্যমাণ আদালত।

Ad
Ad

১ মে বুধবার বিকেলে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খাড়দিয়া গ্রামে এবং একই ইউনিয়নের যদুনন্দী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমান বালী। এ সময় পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Ad

উপজেলা নির্বাহী অফিসার জানান, যদুনন্দী ইউনিয়নের বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অবৈধভাবে মাটি কাটার অভিযোগে একজনকে অর্থদণ্ড এবং ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের জন্য দুইজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

তিনি আরও জানান, অবৈধভাবে বনাঞ্চল এবং ফসলি জমির মাটি কাটা রোধকল্পে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা  অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সুন্দরবনে হঠাৎ রেড অ্যালার্ট জারি
সুন্দরবনে হঠাৎ রেড অ্যালার্ট জারি
১৬ মার্চ ২০২৬ বিকাল ০৪:১৬:৩৪





ঈদ-ভ্রমণ হোক ব্যথামুক্ত ও নিরাপদ
ঈদ-ভ্রমণ হোক ব্যথামুক্ত ও নিরাপদ
১৬ মার্চ ২০২৬ দুপুর ০২:৫১:৩৩


ফুলবাড়ীতে কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ
ফুলবাড়ীতে কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ
১৬ মার্চ ২০২৬ দুপুর ০২:৩৪:৫৬


Follow Us