• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২২শে মাঘ ১৪৩২ ভোর ০৫:২৫:২১ (05-Feb-2026)
  • - ৩৩° সে:
রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮

রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুর মহানগরের হাজিরহাট থানাধীন এলাকায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের সময় আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। জব্দ করা হয় বালু পরিবহনে ব্যবহৃত তিনটি ট্রাক।৩ ফেব্রুয়ারি মঙ্গলবার আটজনকেই বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ধারার পৃথক মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠায় পুলিশ।গ্ৰেফতারকৃতরা হলো রংপুর মহানগরের উত্তর পীরজাবাদ জুগিপাড়ার মো. হাফিজুল ইসলাম (৪৫), মো. জসিম উদ্দিন (৩৫), মো. রুবেল মিয়া (২৫) রাধাকৃষ্ণপুর উত্তর পাড়ার মো. রিপন মিয়া (২৯), মো. হামিদুল ইসলাম (৩১), শতরঞ্জি পাড়ার মো. শহিদুল ইসলাম (৩২), সাতগাড়ার মো. আব্দুর রশিদ (৪০), রাধাকৃষ্ণপুর চেয়ারম্যান পাড়ার মো. ফুল মিয়া (৪১)।রংপুর মেট্টোপলিটন হাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, তাদের কাছে তথ্য আসে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে থানাধীন এলাকার বিভিন্ন স্থানে কতিপয় ব্যক্তি সরকারি আইন অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন করে তা টাকার বিনিময়ে পরিবহন করছে। যার ভিত্তিতে তার নির্দেশনায় পুলিশ টিম গতকাল বিকেলে ও দিনগত গভীর রাতে পৃথক অভিযান চালিয়ে বালুভর্তি তিনটি ট্রাক আটক করে। এসময় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে আটজনকে আটক করা হয়।রংপুর মেট্টোপলিটন হাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ধারার পৃথক দুটি মামলায় ১১ জনের বিরুদ্ধে মামলা হয়। ঘটনাস্থল থেকে আটজনকে আটক করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো তিনজন পালিয়ে যায়। আজ মঙ্গলবার আটজনকেই মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে।