• ঢাকা
  • |
  • রবিবার ২৩শে কার্তিক ১৪৩৩ রাত ০২:১১:৩৭ (08-Nov-2026)
  • - ৩৩° সে:

জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত-২

৩১ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:১২

জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত-২

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

৩১ অক্টোবর শনিবার সন্ধ্যা ৬টার দিকে কালাই-বগুড়া আঞ্চলিক মহাসড়কের কালাই পৌরসভার সড়াইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কালাই উপজেলার আপলাপাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে নুরনবী (৫৭) এবং মৃত মফিজ উদ্দিনের ছেলে এনামুল হক (৫৫)। আহত ব্যক্তি একই গ্রামের ইউসুফ আলীর ছেলে সোহরাব হোসেন (৫২)।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ১

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় জয়পুরহাট অভিমুখী একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত দুজনকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের অবস্থা গুরুতর হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। তবে পথে পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত এনামুল হকের মৃত্যু হয়।

কালাই থানার ওসি (তদন্ত) মো. ইমায়েদুল জাহেদী দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ