জামালপুরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের দায়ে মো. দলা মিয়া (২৮) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।৬ সেপ্টেম্বর রোববার রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের পাখিমারা এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন।প্রশাসন সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পাখিমারা এলাকায় এক যুবক মাদক সেবন করছেন বলে খবর পাওয়া যায়। পরে সেখানে অভিযান পরিচালনা করে মাদক সেবনরত অবস্থায় মো. দলা মিয়াকে আটক করা হয়।আটক দলা মিয়া বকশীগঞ্জ পৌরসভার পাখিমারা এলাকার মৃত আবুলের ছেলে।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পাখিমারা এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় দলা মিয়াকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।