• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৬:৩১:২২ (14-Sep-2026)
  • - ৩৩° সে:

কাপাসিয়ায় শ্বাসরোধ করে প্রবাসীর স্ত্রী খুন

৩ এপ্রিল ২০২৪ সকাল ০৮:৫৭:১৮

কাপাসিয়ায় শ্বাসরোধ করে প্রবাসীর স্ত্রী খুন

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এক প্রবাসীর স্ত্রী খুন হয়েছেন। নিহত শাহনাজ পারভীন (৩০) কাপাসিয়ার সিংহশ্রী  ইউনিয়নের ভিটি পাড়া গ্রামের (বটতলা)  প্রবাসী মোশারফ হোসেনের স্ত্রী।

২ এপ্রিল মঙ্গলবার ভোরে সিংহশ্রী ইউনিয়ন বটতলা নামক স্থানে প্রবাসী মোশারফ হোসেনের বাড়িতে নিহতের মরদেহ দেখতে পায় পরিবার।

কাপাসিয়া থানার সিংহশ্রী ক্যাম্প ইনচার্জ এস.আই. ইকরামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার জানান, গতরাতে রাতের খাবার খেয়ে তার বসত ঘরে ঘুমিয়ে পড়ে। আজ ভোরে দেখতে পায় হাত পা বাধা অবস্থায় পড়ে আছে। শ্বাসরোধ করে মেরে ফেলা হয়েছে বলে পরিবারের দাবি।

পরিবারে সদস্যরা জানায়, ঘরের টিনের চাল কেটে ঘরে প্রবেশ করে তাকে খুন করা হয়েছে।

কি কারণে বা কারা এ খুনের ঘটনা তা পরিবার ও পুলিশ জানাতে পারেনি। এ বিষয়ে তদন্ত কাজ চলছে বলে জানিয়েছে থানা পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
১৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২২:১৪

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯