• ঢাকা
  • |
  • শনিবার ১৫ই কার্তিক ১৪৩৩ রাত ১২:৩৪:৫৪ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

টুঙ্গিপাড়ায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৫ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০২:৫৫:১০

টুঙ্গিপাড়ায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

৫ ফেব্রুয়ারি সোমবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমাধি সৌধ কমপ্লেক্সের এম্পিথিয়েটারে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রতিযোগিতার আয়োজন করে টুঙ্গিপাড়া আর্ট স্কুল। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. মইনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু।

আরও পড়ুন

রংপুরে মেয়াদোত্তীর্ণ মাছের খাদ্য জব্দ, দুই ফিড ব্যবসায়ীকে জরিমানা

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, টুঙ্গিপাড়া আর্ট স্কুলের প্রধান প্রশিক্ষক কামরুজ্জামান সাগর, টুঙ্গিপাড়া আর্ট স্কুলের সাধারণ সম্পাদক শেখ রাজিকুর রহমান পলিন প্রমুখ।

এছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষক, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় প্রায় ২ শতাধিক শিশু অংশগ্রহণ করে। তিনটি গ্রুপে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

এই প্রতিযোগিতায় শিশুরা তাদের চিত্রাঙ্কনের মাধ্যমে মনের গভীর আবেগ ফুটিয়ে তুলে। তারা স্মৃতিসৌধ, বঙ্গবন্ধুর ছবি অঙ্কন, জাতীয় পতাকার ছবিসহ বিজয় দিবসের বিভিন্ন ছবি অঙ্কন করে।  

পরে সকলে বঙ্গবন্ধু সমাধিতে জাতির পিতার প্রতি সম্মান প্রদর্শনে সমাধি বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে ১৪৪ ধারা জারি
কক্সবাজারে ১৪৪ ধারা জারি
৩০ অক্টোবর ২০২৬ রাত ০৯:৪৫:২৯





ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:২৬


রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৩০


কফির নিমন্ত্রণ, বিল দিলেই সঙ্গ দেবেন জয়া
কফির নিমন্ত্রণ, বিল দিলেই সঙ্গ দেবেন জয়া
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪০:০৬