• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে আশ্বিন ১৪৩৩ বিকাল ০৪:৫১:৪৪ (08-Oct-2026)
  • - ৩৩° সে:

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:০১:১৮

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া গত একদিনে নতুন করে ১ হাজার ৪২৮ শিশুর শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। ৮ অক্টোবর বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে ২ শিশু, ঢাকা ও খুলনা বিভাগে হামের উপসর্গে ১ শিশু করে আরও ২ শিশুর প্রাণহানি হয়েছে। সবমিলিয়ে দেশজুড়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ১৪৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ শিশু ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৪০ জনেশিশুর মৃত্যু হয়েছে।

এদিকে চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ (৮ অক্টোবর) পর্যন্ত ২ লাখ ১ হাজার ৬২৫ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ২২ হাজার ১১৬ শিশুর হাম শনাক্ত হয়েছে।

অন্যদিকে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের হাসপাতালগুলোয় মোট ১ লাখ ৭৮ হাজার ৯২৭ শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এখন পর্যন্ত মোট ১ লাখ ৭১ হাজার ৬৮০ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২২:৪২





হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:০১:১৮