• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৫ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪৬:১৮ (20-Oct-2026)
  • - ৩৩° সে:

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

২০ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫১:৫৮

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হাম রোগে ১ হাজার ২১৭ শিশু শনাক্ত হয়েছে। ২০ অক্টোবর মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৪২ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে আজ (২০ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৫ হাজার ৭৬৮ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৯৯৯ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭৬ শিশু। এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯১ হাজার ৭৬১ শিশু। তাদের মধ্যে ১ লাখ ৮৪ হাজার ১৬৮ শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

আরও পড়ুন

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে আজ (২০ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত সন্দেহভাজন হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩০০। অন্যদিকে, নিশ্চিত হামে এ পর্যন্ত ১০৪ শিশুর মৃত্যু হয়েছে।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযানে আটক ৮৪
অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযানে আটক ৮৪
২০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১০:৫৩


হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
২০ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫১:৫৮




ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
২০ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৩:২৭