• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪৭:৫০ (22-Oct-2026)
  • - ৩৩° সে:

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

২২ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১২:৩৮

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

২২ অক্টোবর বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ২০৭। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১০৩ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

দেশে ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া দুইজনই ঢাকা বিভাগের।

একই সময়ে ৩৬ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২৩ হাজার ২৪৮ জন।

এছাড়া ২৪ ঘণ্টায় ৯৯৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ১৭ হাজার ৭৬০ জনে।

আরও পড়ুন

রামেকে ইন্টার্ন চিকিৎসকদের ২৪ ঘণ্টার কর্মবিরতি চলছে

এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মাছির উপদ্রব থেকে বাঁচার ১০টি উপায়
মাছির উপদ্রব থেকে বাঁচার ১০টি উপায়
২২ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:৪৭




হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু
হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু
২২ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১২:৩৮

দেশে ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের
দেশে ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের
২২ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:০৮:৫১