• ঢাকা
  • |
  • রবিবার ২৬শে আশ্বিন ১৪৩৩ বিকাল ০৪:১০:২১ (11-Oct-2026)
  • - ৩৩° সে:

হাম উপসর্গে একদিনে ৭ শিশুর মৃত্যু

১১ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:২৮:১২

হাম উপসর্গে একদিনে ৭ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭৩ শিশু।

১১ অক্টোবর রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে ১ শিশু, চট্টগ্রামে ১ শিশু, সিলেটে ৩ শিশু, খুলনায় ১ শিশু ও রংপুরে ১ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ১৫ মার্চ থেকে হাম ও উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ১৬২ শিশু। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ শিশু ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৫৮ শিশুর মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৮০ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫ হাজার ২৮ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৯৩ শিশু। এ নিয়ে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৪২১ জনে।

গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ১ লাখ ৮২ হাজার ৪৭ শিশু ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৪ হাজার ৪৬৯ শিশু।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সুনামগঞ্জের ছাতকে বিদেশী রিভলবার উদ্ধার
সুনামগঞ্জের ছাতকে বিদেশী রিভলবার উদ্ধার
১১ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৩১:৩৮

হাম উপসর্গে একদিনে ৭ শিশুর মৃত্যু
হাম উপসর্গে একদিনে ৭ শিশুর মৃত্যু
১১ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:২৮:১২





৯ মাসে সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৭ হাজার কল
৯ মাসে সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৭ হাজার কল
১১ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৪১:৩৯