• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:৩৩:২২ (04-Oct-2026)
  • - ৩৩° সে:

হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু

৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৫৮:১৪

হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩০০ শিশু। ৪ অক্টোবর রোববার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ২১৮ জন এবং গত ১৫ মার্চ থেকে আজ (৪ অক্টোবর) পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা ১ লাখ ৯৬ হাজার ৪১৮ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৮২ জন, গত ১৫ মার্চ থেকে আজ (৪ অক্টোবর) পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২১ হাজার ৭৪৮ জন।

গত ১৫ মার্চ থেকে আজ (৪ অক্টোবর) পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ১৪৯ শিশু। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৬৬ হাজার ৯০৮ শিশু।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে আজ (৪ অক্টোবর) পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ২৩ শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে আজ (৪ অক্টোবর) পর্যন্ত নিশ্চিত হামে ১০২ শিশুর মৃত্যু হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

যে ৬ অভ্যাস আপনার ওজন কমতে পারে
যে ৬ অভ্যাস আপনার ওজন কমতে পারে
৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩২:১৯



ডেঙ্গুতে একদিনে আরও ৬ মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ৬ মৃত্যু
৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০৫:৪৮


হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু
হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু
৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৫৮:১৪

দাম বাড়লো এলপিজির
দাম বাড়লো এলপিজির
৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৪৯:৩৪