আগারগাঁওয়ে শেকৃবির শিক্ষার্থীদের সড়ক অবরোধ
অনলাইন ডেস্ক: বাংলাদেশ সচিবালয় বর্তমান জায়গা থেকে সরিয়ে পুরানো বাণিজ্য মেলার মাঠে স্থানান্তর করার প্রতিবাদে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও মিছিল করেছে।২৯ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে মিছিলটি পুরানো বাণিজ্য মেলার মাঠ থেকে শুরু হয়ে গণপূর্ত কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়।শিক্ষার্থীরা বলেন, এখানে সচিবালয় স্থানান্তর করতে দেয়া হবে না। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় মাঠটি তাদের ফিরিয়ে দিতে হবে।শেকৃবি শিক্ষার্থীরা আরও জানান, দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেও গবেষণা মাঠ পুনরুদ্ধারের দাবিতে কার্যকর অগ্রগতি না হওয়ায় তারা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন।বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার স্বার্থে মাঠটি পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।এটিভি/ এইচকে