• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে আশ্বিন ১৪৩৩ রাত ০৮:০৬:৪৭ (13-Oct-2026)
  • - ৩৩° সে:

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ শাখার নাম পরিবর্তন

১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৪:১৩

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ শাখার নাম পরিবর্তন
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের র‍্যাব-১ ও র‍্যাব-২ শাখার নাম পরিবর্তন করে যথাক্রমে এসআরবি-১ ও এসআরবি-২ করা হয়েছে। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

১২ অক্টোবর সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আশেকুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে শাখা ২টির নাম পরিবর্তনের কথা জানানো হয়।

১৩ অক্টোবর মঙ্গলবার আদেশটি প্রকাশ করে মন্ত্রণালয়।

অফিস আদেশে বলা হয়, বিদ্যমান র‍্যাব-১ শাখার নাম পরিবর্তন করে এসআরবি-১ শাখা এবং র‍্যাব-২ শাখার নাম পরিবর্তন করে এসআরবি-২ শাখা করা হয়েছে।

এতে আরো বলা হয়, শাখাগুলোর নাম পরিবর্তনের ফলে কোনো ধরনের আর্থিক সংশ্লেষ হবে না। পাশাপাশি শাখাগুলোর পদের সংখ্যা ও গ্রেডেরও কোনো পরিবর্তন হবে না।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৯:০৯

সচিব পদমর্যাদা পেলেন ৩ নারী কূটনীতিক
সচিব পদমর্যাদা পেলেন ৩ নারী কূটনীতিক
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:০২

জয়ের আশা জাগিয়ে ড্র করল বাংলাদেশ
জয়ের আশা জাগিয়ে ড্র করল বাংলাদেশ
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ শাখার নাম পরিবর্তন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ শাখার নাম পরিবর্তন
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৪:১৩