নিজস্ব প্রতিবেদক: ঈদের ছুটির পর সপ্তাহের প্রথম কর্মদিবসেই সকালে সচিবালয়ে এসে একাধিক মন্ত্রণালয়ে ঝটিকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২৯ মার্চ রোববার সকালেই সচিবালয়ে পৌঁছে তিনি সরাসরি নিজ দফতরে না গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি যাচাইয়ে ভবনগুলোতে ঘুরে দেখেন। ১ নম্বর ভবন থেকে হেঁটে ৬ নম্বর ভবনে গিয়ে বিভিন্ন দপ্তরের কার্যক্রম পরিদর্শন করেন তিনি।


এ সময় জ্বালানি মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো উপস্থিতি সম্পর্কে খোঁজ নেন।

পরে তিনি ৫ নম্বর ভবনে অবস্থিত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ৩ নম্বর ভবনের বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তারেক রহমান সচিবালয়ে নিয়মিত দাফতরিক কার্যক্রম পরিচালনা করছেন। সকাল থেকে রাত পর্যন্ত তিনি সেখানে কাজ করছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available