• ঢাকা
  • |
  • রবিবার ৩রা কার্তিক ১৪৩৩ রাত ০৮:৩৩:১৬ (18-Oct-2026)
  • - ৩৩° সে:

আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়

১৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫১:৩৩

আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়
ছবি: পিএমও

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ সচিবালয় রাজধানীর আব্দুল গণি রোড থেকে সরিয়ে শেরেবাংলা নগরের আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে স্থানান্তরের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। ১৮ অক্টোবর রোববার সচিবালয়ে আয়োজিত মন্ত্রিপরিষদ বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এসব তথ্য নিশ্চিত করেন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে ৩১ একর জমির ওপর নির্মিত হবে নতুন সচিবালয়। এই পুরো প্রকল্পটি বাংলাদেশ সরকারের নিজেদের অর্থায়নে বাস্তবায়ন করা হবে। নতুন এই সচিবালয়ে ২০২৯ সালে অফিস করা যাবে বলেও জানান তিনি।

এছাড়া, আজকের মন্ত্রিপরিষদ বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে 'নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়' করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ঘোষণা: শুরু ৭ জানুয়ারি

এর আগে বিকেলে সচিবালয়ে এই বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, মন্ত্রিপরিষদ নাসিমুল গনিসহ সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববারের এই বৈঠকে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়
আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়
১৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫১:৩৩

একুশে বইমেলার তারিখ ঘোষণা: শুরু ৭ জানুয়ারি
একুশে বইমেলার তারিখ ঘোষণা: শুরু ৭ জানুয়ারি
১৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪০:৩৯