কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন
আন্তর্জাতিক ডেস্ক: কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।রোববার দেশটির সর্বোচ্চ সরকারি দপ্তর আমিরি দিওয়ানের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।শেখ হামাদ বিন খলিফা আল থানি ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। তার শাসনামলে দেশটি জ্বালানি খাত, অর্থনীতি, অবকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক কূটনীতিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে।তার মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।