• ঢাকা
  • |
  • বুধবার ৩০শে বৈশাখ ১৪৩৩ দুপুর ১২:৩৯:০২ (13-May-2026)
  • - ৩৩° সে:

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন

১৩ মে ২০২৬ সকাল ১১:৫৩:৪০

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন

ডেস্ক রিপোর্ট: কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন। আজ ১৩ মে বুধবার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

পারিবারিক সূত্রের বরাতে চ্যানেল২৪-এর প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। কয়েকদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

Ad
Ad

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে। তিনি ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

Ad

১৯৭২ সালে তিনি বাংলাদেশের সংবিধান প্রণয়ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী সময়ে তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

১৯৪৩ সালের ১২ জানুয়ারি তিনি চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার ধুম গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক, স্যার আশুতোষ সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং ১৯৬৬ সালে লাহোরের ইঞ্জিনিয়ারিং ও কারিগরি বিশ্ববিদ্যালয় থেকে মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর তিনি গ্রেপ্তার হন। পরবর্তীতে অসুস্থ হয়ে পড়লে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন এবং পরে জামিনে মুক্ত হন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us