ডেস্ক রিপোর্ট: ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ঢাকা-১১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমতুল্লাহ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
২ জুন মঙ্গলবার রাত ৩টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে প্রবীণ এই রাজনৈতিক নেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
লিয়াকত সিকদার জানান, মরহুমের জানাজার নামাজ ৩ জুন বুধবার বাদ আসর ঢাকার বেরাইদে অনুষ্ঠিত হবে। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমতুল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available