• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই আষাঢ় ১৪৩৩ সকাল ১১:২১:১১ (19-Jun-2026)
  • - ৩৩° সে:

সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা হারুন আল রশিদ মারা গেছেন

১৯ জুন ২০২৬ সকাল ০৯:৫৫:৩৭

সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা হারুন আল রশিদ মারা গেছেন

ডেস্ক রিপোর্ট: সাবেক প্রতিমন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান এবং বিশিষ্ট আইনজীবী হারুন আল রশিদ মারা গেছেন। ১৮ জুন বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

পারিবারিক সূত্র জানায়, বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি।

রাজনৈতিক জীবনে হারুন আল রশিদ বিএনপির অন্যতম জ্যেষ্ঠ নেতা হিসেবে পরিচিত ছিলেন। তিনি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি দলের ভাইস চেয়ারম্যান পদে ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন হারুন আল রশিদ। অষ্টম জাতীয় সংসদে তিনি চিফ হুইপের দায়িত্ব পালন করেন।

খালেদা জিয়ার প্রথম সরকারের সময় তিনি নৌপরিবহন প্রতিমন্ত্রী, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নরসিংসার গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন হারুন আল রশিদ। তার পিতা আব্দুল বারী পাকিস্তান আমলে ব্রাহ্মণবাড়িয়া মহকুমা আদালতের একজন স্বনামধন্য মোক্তার ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শেরপুর কবরস্থানে তার মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।

সূত্র: যমুনা টেলিভিশন অনলাইন

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দেশের বাজারে আবারও কমলো সোনার দাম
দেশের বাজারে আবারও কমলো সোনার দাম
১৯ জুন ২০২৬ সকাল ১০:৫৮:১৮









Follow Us