• ঢাকা
  • |
  • বুধবার ১০ই আষাঢ় ১৪৩৩ সকাল ১১:৪১:২৮ (24-Jun-2026)
  • - ৩৩° সে:

প্রধানমন্ত্রীর হাত থেকে কার্ড নিয়ে ভাইরাল হওয়া কৃষক মারা গেছেন

২৪ জুন ২০২৬ সকাল ০৯:৫৮:৫৮

প্রধানমন্ত্রীর হাত থেকে কার্ড নিয়ে ভাইরাল হওয়া কৃষক মারা গেছেন

টাঙ্গাইল প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কার্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কৃষক কবির হোসেন মার গেছেন।

২৩ জুন মঙ্গলবার রাত ৮টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। বিষয়টি নিশ্চিত করেন টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।

উল্লেখ্য, পহেলা বৈশাখে কৃষক কার্ড উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কার্ড নেয়া কবির হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়। এটি নিয়ে সমালোচনার ঝড় উঠে। বিভিন্ন আইডি, ফেসবুক পেজ থেকে কৃষক কবির হোসেনের একাধিক ছবি পোস্ট করে প্রশ্ন তুলে দাবি করা হয়, ওই কৃষক একজন ধনাঢ্য ব্যক্তি, দলীয় পরিচয়ে পেয়েছেন কৃষক কার্ড।

আলোচিত ওই ব্যক্তির নাম কবির হোসেন। খোঁজ নিয়ে জানা গেছে, তার বাড়ি টাঙ্গাইলের ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামে। তিনি পেশায় প্রকৃতই একজন কৃষক। নিজের ফেসবুক পেজে বিভিন্ন ভিডিও কননেন্টও তৈরি করতেন কবির হোসেন।

পরে খোঁজ নিলে স্থানীরা জানান, কবির ১৯৯২ সালের এসএসসি পরীক্ষা দেন। তবে অকৃতকার্য হয়ে কর্মসংস্থানের জন্য বিদেশে চলে যান। প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে কৃষিকাজ শুরু করেন। নিজে একটি সেচ মেশিন কিনেছেন, যার মাধ্যমে নিজের জমি এবং অন্যের জমিতে সেচ দিয়ে থাকেন। কৃষিকাজের পাশাপাশি কবির ফেসবুক পেজ পরিচালনা করতেন। সেখানে ছবি-ভিডিও করে প্রচার করেন। সেই সুবাদে তিনি এলাকায় পরিচিত মুখ।

কৃষক কবির হোসেন কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন দাবি করেছেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান।

তিনি বলেন, “কবির হোসেন একজন কৃষক। সেচ মেশিন পরিচালনা করেন। ফেসবুকের মাধ্যমে তিনি এলাকায় সুপরিচিত। তার দলীয় পদ-পদবি নেই”।

সেই কবির হোসেনের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।

এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি শোকাহত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
২৪ জুন ২০২৬ সকাল ১১:২৫:২৬









Follow Us