• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৬:২৭:২৬ (24-Feb-2026)
  • - ৩৩° সে:

সেনবাগে কৃষি জমির মাটি কাটার দায়ে ব্যবসায়ীকে জরিমানা

৩১ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৩৯:১৪

সেনবাগে কৃষি জমির মাটি কাটার দায়ে ব্যবসায়ীকে জরিমানা

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে ফসলি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটার অপরাধে মো. মামুন নামে এক মাটি ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

৩০ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের সাদেকপুর গ্রামে অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ প্রদান করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম।

Ad
Ad

আদালত সূত্রে জানা যায়, কৃষি জমির উর্বরতা নষ্ট করে অবৈধভাবে মাটি কাটার সংবাদ পেয়ে সাদেকপুর গ্রামে অভিযান চালানো হয়। এসময় বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩ অনুযায়ী অপরাধ স্বীকার করায় মাটি ব্যবসায়ী মামুনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়।

Ad

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম জানান, কৃষি জমি রক্ষায় এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


মাদারীপুরে মধ্যরাতে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
মাদারীপুরে মধ্যরাতে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
২৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৮:২৯

দাম কমল এলপি গ্যাসের
দাম কমল এলপি গ্যাসের
২৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৭:০৭


নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির
নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির
২৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫৩:৫০



রাঙামাটিতে ২২ মামলার আসামি গ্রেফতার
রাঙামাটিতে ২২ মামলার আসামি গ্রেফতার
২৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:১৬:৪৩




Follow Us