• ঢাকা
  • |
  • সোমবার ২৩শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০২:১৩:৪২ (07-Sep-2026)
  • - ৩৩° সে:

নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, কারাদণ্ড ও অর্থদণ্ড

২৩ জুলাই ২০২৬ বিকাল ০৪:১৬:৫৩

নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, কারাদণ্ড ও অর্থদণ্ড

নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) শামিম হোসেন। এসময় একজনকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

২৩ জুলাই বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলার দুর্লভপুর আনসার মাঠ সংলগ্ন এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন দুর্লভপুর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে মো. মঞ্জুরুল আলম (৪৬)।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একটি মামলার নিষ্পত্তি করা হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নলডাঙ্গা থানার এসআই মো. আবুল কালাম আজাদ।

প্রশাসন জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




আগস্টে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১, আহত ৬৬৪
আগস্টে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১, আহত ৬৬৪
৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৪:১২

রাত ১০টার পর আমাকে কেউ ফোন দিয়ে পায় না: প্রভা
রাত ১০টার পর আমাকে কেউ ফোন দিয়ে পায় না: প্রভা
৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৬:১০





সবুজবাগে কাতার প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা
সবুজবাগে কাতার প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা
৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:২১:৩৯