• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই কার্তিক ১৪৩৩ রাত ০৯:২৩:৩১ (22-Oct-2026)
  • - ৩৩° সে:

কচুয়ায় সনদবিহীন ৩ ডাক্তারকে জরিমানা

২৭ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:১৭:০৬

কচুয়ায় সনদবিহীন ৩ ডাক্তারকে জরিমানা

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের কচুয়ায় ভোক্তা অধিকার আইনে তিন ডাক্তারকে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

২৭ নভেম্বর বৃহস্পতিবার চাঁদপুরের কচুয়া পৌর বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মো. আবু নাছির এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

মনোয়ারা ফার্মেসির অপচিকিৎসক গনেশকে ৫০ হাজার, জনকল্যাণ ফার্মেসির কবির হোসেনকে ৪০ হাজার ও অনিক ফার্মেসির রিপন পালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

পূজার ছুটিতে পর্যটকের পদচারণায় মুখর সোনারগাঁয়ের পর্যটনকেন্দ্র

এ সময় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. জহিদ হোসাইন, স্যানিটারি ইন্সপেক্টর ও শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত পুলিশ বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ভারতে পালিয়ে যাওয়ার সময় আ.লীগ নেতা আটক
ভারতে পালিয়ে যাওয়ার সময় আ.লীগ নেতা আটক
২২ অক্টোবর ২০২৬ রাত ০৮:২৩:০৬

ইন্তেকাল করেছেন গিটারিস্ট রাসেল খান
ইন্তেকাল করেছেন গিটারিস্ট রাসেল খান
২২ অক্টোবর ২০২৬ রাত ০৮:০৬:৩৮