• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ সকাল ০৯:৫২:২৪ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

পিতার অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড

২০ নভেম্বর ২০২৫ সকাল ০৯:০১:০৭

পিতার অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন দেওয়ার অভিযোগে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

১৯ নভেম্বর বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম মিঞা এ দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত যুবক রহমত আলী (২৫) সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী এলাকার কৃষক আমিনুর ইসলামের ছেলে।

পুলিশ জানায়, ১৮ নভেম্বর মঙ্গলবার রাতে নেশার টাকা দাবিতে বিরোধের এক পর্যায়ে নিজের ঘরে আগুন লাগিয়ে দেন রহমত আলী। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ১৯ নভেম্বর বুধবার সকালে রহমতের বাবা আমিনুর ইসলাম ইউএনওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন

রাজধানী থেকে ককটেলসহ গ্রেফতার ২

অভিযোগের ভিত্তিতে পুলিশ দুপুরে রহমতকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। আদালতে উপস্থিত হয়ে নেশাগ্রহণ ও ঘরে আগুন দেওয়ার বিষয়টি স্বীকার করেন তিনি। পরে আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা বলেন, ‘পারিবারিক নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’

হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী জানান, ‘দণ্ডপ্রাপ্ত যুবককে জেলহাজতে পাঠানো হয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



টিভিতে আজকের খেলা (৩১ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (৩১ অক্টোবর)
৩১ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩২:২৪





কক্সবাজারে ১৪৪ ধারা জারি
কক্সবাজারে ১৪৪ ধারা জারি
৩০ অক্টোবর ২০২৬ রাত ০৯:৪৫:২৯